মালদা

বোর্ডমানি সহ চার জুয়ারিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ

 গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ এদিন হানা দেয় বাবুহাট এলাকায়। সেখান থেকে পুলিশ চার জন জুয়াড়িকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় টি হাজার টাকার বোর্ডমানি। ধৃতদের নাম তাসিমুদ্দিন সেখ(৩০), হাসমাত সেখ(২৬), বাপি মণ্ডল(২৪), বাচু সেখ(২৬)। ধৃতদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। তাদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়।